ভাংগা উপজেলা উপজেলা

আয়তন: ২১৬.৩৫ বর্গকিলোমিটার

ভাংগা উপজেলা
জুম করতে ক্লিক করুন

ভাংগা উপজেলা পরিচিতি

ভাঙ্গা থানা গঠিত হয় ১৯০৮ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। ভাঙ্গার পূর্বনাম কুমারগঞ্জ। ভাঙ্গা কুমার নদীর পাড়ে অবস্থিত। কথিত আছে কুমার নদীর পাড়ে কুমারগঞ্জ নামে একটি বিরাট হাট বসত। কোন এক সময় হাটকে কেন্দ্র করে কুমার নদীর এপার ওপারের লোকজনের মধ্যে দ্বন্দ্ব লাগে এবং দ্বন্দ্বের এক পর্যায়ে ওপারের লোকজন কুমারগঞ্জের হাট ভেঙ্গে ওপারের হাট চালু করে। চালুকৃত হাটকেই ভাঙ্গার হাট নামে নামকরণ করা হয়। এ থেকেই ভাংগা উপজেলার উৎপত্তি বলে স্থানীয় লোকমুখে জানা যায় । ভাংগা উপজেলা ১ টি পৌরসভা, ১২ টি ইউনিয়ন এবং ২১২ টি গ্রাম নিয়ে গঠিত। এর পূর্ব পাশে শিবচর উপজেলা উত্তরে সদরপুর উপজেলা দক্ষিনে রাজৈর ও নগরকান্দা উপজেলা এবং পশ্চিমে মুকসুদপুর উপজেলা অবস্থিত । প্রাচীনকাল থেকে ফরিদপুর জেলার কোন কোন অংশ খুবই গুরুত্বপূর্ণ ছিল। যেমন: কোটালীপাড়া, জালালপুর, ফতেহাবাদ ও ভাঙ্গা। মহাকবি কালিদাসের ভক্তি থেকে ভাঙ্গার বর্ণনা পাওয়া যায় যে এটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় সমৃদ্ধ ছিল। গঙ্গার প্রবাহের দ্বারা নৌকা পরিচালনা ব্যবস্থা ও যুদ্ধের নৌচালনা সংক্রান্ত বিষেয়ের জন্য ভাঙ্গা প্রসিদ্ধি লাভ করেছিল। 

 

ভাংগা উপজেলার উত্তরে সদরপুর ও নগরকান্দা উপজেলা, দক্ষিণে মুকসুদপুর ও রাজৈর উপজেলা, পূর্বে শিবচর ও সদরপুর উপজেলা, পশ্চিমে নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা।

উপজেলার অন্যান্য তথ্যসমূহ

বিজ্ঞাপন